,

‘পাগল’ ছেলের ‘আবদার’ মেনে ৫ দিন ঘরবন্দি বাবা-মা!

26018-youngamarআন্তর্জাতিক ডেস্ক : ছেলে মানসিক রোগী। কিন্তু, চিকিৎসা না করিয়ে তার আবদার মেনে নিচ্ছেন বাবা মা। অভিযোগ, গত কয়েকদিন ধরেই বাবা-মাকে বাড়িতে আটকে রেখেছে ছেলে। খাওয়া-দাওয়া বন্ধ। অবশেষে প্রতিবেশীদের হস্তক্ষেপে উদ্ধার করা হয় বাবা মাকে। ঘটনাটি ঘটেছে ভারতের শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায়।

দেশবন্ধু পাড়ার ২৯ নম্বর ওয়ার্ডে একটি ফ্ল্যাটে থাকেন লক্ষ্মীকান্তি মিত্র ও চন্দনা বসু মিত্র। একমাত্র ছেলে অভীক মিত্র বহুদিন ধরেই মানসিক রোগে ভুগছেন। ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরেই সে তার বাবা মাকে মারধর করে। কথা না শুনলেই মাকে ফ্লাটের বাইরে বের করে দেয়। ছেলের জন্য বেশিরভাগ দিনই খাওয়া জোটে না বাবা-মায়ের। অথচ তা নিয়ে কোনও ভ্রূক্ষেপই নেই তাঁদের।

দিন পাঁচেক আগে ঝামেলা চরমে ওঠে। পাউরুটি নিয়ে আসে মা চন্দনা। রেগে যায় অভীক। তার ইচ্ছার বিরুদ্ধে কাজ কেন করা হয়েছে? বাবা-মাকে ঘরের ভেতর আটকে রাখে সে। শুকনো খাবার ছাড়া এই কটা দিন পেটে পড়েনি কিছুই। দিন পাঁচেক পরে প্রতিবেশীদের নজরে আসে বিষয়টি। পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ এসে দরজা খুলিয়ে ছেলেটির বাবা-মাকে উদ্ধার করে।

অভীকের বাবা লক্ষ্মীকান্তি মিত্র বলেন, ছেলে বহুদিন ধরেই মানসিক রোগে ভুগছে। চিকিৎসার কথা বললেও করাতে চায় না। গত কয়েকদিন ধরে আমাদের খেতে দিচ্ছে না। ঘর থেকেও বাইরে বের হতে দিচ্ছে না। আমরা চাই ওর চিকিৎসা হোক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে