,

দীপন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার শামীমের : পুলিশ

-db1নিজস্ব প্রতিবেদক: জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া মইনুল হাসান শামীম। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান আজ বুধবার এমনটাই জানিয়েছেন।

দীপন হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী থেকে শামীমকে গ্রেপ্তার করা হয় বলে আজ সকালে পুলিশ জানায়। তাঁর সম্পর্কে তথ্য দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ডিএমপি।

লেখক, ব্লগার, প্রকাশক, ভিন্নমতাবলম্বীসহ অন্তত ১০ জনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গত মে মাসে পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন ছয় জঙ্গির ছবি প্রকাশ ও পুরস্কার ঘোষণা করে। ওই ছয়জনের মধ্যে শামীম ছিলেন।

ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমানের ভাষ্য, মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি-দক্ষিণ) একটি দল শামীমকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম স্বীকার করেছেন, দীপন হত্যায় জড়িত ছিলেন তিনি। এই হত্যায় জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সার্বিক প্রশিক্ষণ ও পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, শামীমের কয়েকটি সাংগঠনিক নাম আছে। তিনি সিফাত, সামির, ইমরান—এসব নামেও পরিচিত। সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ মোর্শেদ বাবু হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন তিনি।

পুলিশের ভাষ্য, আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার চারজন দায়িত্বশীল ব্যক্তির মধ্যে শামীম একজন। বোমা তৈরির বিষয়ে তাঁর প্রশিক্ষণ আছে।

গত বছরের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতির কার্যালয়ের ভেতরে দীপনকে হত্যা করে জঙ্গিরা।প্র/আ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে