,

জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটে অচল রাজধানী

140নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বুধবার (২৪ আগষ্ট) আবারও সড়ক অবরোধ করে ধর্মঘট পালন করছেন। নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে তাঁরা পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বঙ্গভবন থেকে শাহবাগ পর্যন্ত বিশাল জানযটের সৃষ্টি হয়েছে।

তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা এ আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকাল নয়টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন। প্রথমে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে তাঁরা রায়সাহেব বাজার মোড় ও তাঁতীবাজার মোড় অবরোধ করেন। এতে নর্থসাউথ রোড, ইংলিশ রোড, নবাবপুর রোড, জনসন রোড ও ধোলাইখাল সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ ছাড়া তাঁতীবাজার মোড় হয়ে দেশের দক্ষিণাঞ্চলের যান চলাচলও বন্ধ হয়ে পড়ে।

নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের ঐতিহ্য সংরক্ষণ করে জাতীয় চার নেতার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারটি হল এবং কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় নতুন হল নির্মাণের দাবিতে টানা ২০ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ