বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএমবির নারী প্রশিক্ষকসহ আটক ৫, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমিরসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

arrest20160816095630
মঙ্গলবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গীর পেশনরোড ও হাজিরপুকুর থেকে তাদের আটক করে। এ সময় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- জেএমবির নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির রাশেদু্জ্জমান রউফ, সাহাবুদ্দীন, আব্দুল হাই, ফিরোজ ও সাইফুল। এদের মধ্যে রাশেদুজ্জামান সম্প্রতি কানাডা থেকে দেশে আসেন।
র‌্যাব-১ এর উপঅধিনায়ক মেজর আজম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বয়স ৩৫ এর মধ্যে। ঘটনাস্থল থেকে একটি কম্পিউটার, একটি পিস্তল, দুটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি, তিনটি ককটেল, প্রচুর বোমা তৈরির সরাঞ্জম, জিহাদী বই, ১৬টি ছুরি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

উত্তরা র‌্যাব-১ এর কার্যালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত