বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরে ৫৮৫৪৫ পরিবারকে ভূমি বন্দোবস্ত

 

নিজস্ব প্রতিবেদক : সরকারিভাবে দুই বছরে ৫৮ হাজার ৫৪৫টি পরিবারকে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়েছে বলে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে।
parliament_011471959248
মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে কমিটি সদস্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এ কে এম মাঈদুল ইসলাম, জাহান আরা বেগম সুরমা এবং গাজী ম ম আমজাদ হোসেন মিলন বৈঠকে অংশ নেন।

বৈঠকে জানানো হয়, গত ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত ৩৮ হাজার ৩০৮টি পরিবারকে ২৩ হাজার ১৭৪ দশমিক ৫১ একর ভূমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। এরপর ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের মে পর্যন্ত আরও ২০ হাজার ২৩৭টি পরিবারের মাঝে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়। এই সময় ১২ হাজার ৮০৬ দশমিক ১৪ একর ভূমি দেওয়া হয়েছে।

বৈঠক থেকে সুপারিশ করা হয়েছে, কৃষি জমি নষ্ট করে যেন ঘর-বাড়ি, ইটভাটা ও শিল্প কারখানা গড়া না হয়। মন্ত্রণালয়ের অধীন যেসব মামলা চলমান রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বলা হয়েছে।

ভূমি সংস্কার বোর্ড ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত