বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন আট অবৈধ বাংলাদেশি

photo-1471977062নিউজ ডেস্ক : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে উদ্ধার হওয়া ৭১৬ বাংলাদেশির মধ্যে দফায় দফায় দেশে ফিরেছেন ৬৭৮ জন। এরই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার দেশে ফিরবেন আরো আট বাংলাদেশি।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সেক্রেটারি শাহিদা সুলতানা বলেন, বাংলাদেশ বিমানের বিজি ১৮৭-এর একটি ফ্লাইটে করে মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ৩টা ১৫ মিনিট কুয়ালালামপুর ছাড়বেন আট বাংলাদেশি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তাঁদের দেশে পৌঁছানোর কথা।

আট বাংলাদেশি হলেন- কক্সবাজারের মোহাম্মদ খাইরুল ইসলাম, নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোহাম্মদ খাইরুল্লাহ, যশোর ঝিকরগাছার মোহাম্মদ শহিদুল ইসলাম, যশোর খামারপাড়ার আলমগীর, নারায়ণগঞ্জের আড়াইহাজারের আনোয়ার, নরসিংদী রায়পুরের মিলন মিয়া, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সিরাজুল ইসলাম এবং বরিশালের মূলাদির মোহাম্মদ সজীব হোসাইন।

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে গত বছরের ১১ মে লংকাবি দ্বীপ উপকূল থেকে উদ্ধার হন ৭১৬ বাংলাদেশি। সূত্র: এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত