বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে ভাবি-ভাতিজিসহ ৩ জনকে হত্যা

hobigonনিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাবি, ভাতিজিসহ তিনজনকে হত্যা করেছে এক পাষণ্ড।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ঘাতক তাহের মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতরা হলেন- বীরসিংহ গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৪০), তার মেয়ে শারমিন বেগম (২৭) ও তাদের প্রতিবেশী শিমুল মিয়া (২৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বীরসিংহ গ্রামের তাহের মিয়া এবং তার বড়ভাই সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিনের মাঝে দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল।

এর জের ধরে মঙ্গলবার রাতে তাহের মিয়া ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে জাহানারা ও শারমিনকে জবাই করে। এ সময় শিমুল মিয়া এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে।

ঘটনাস্থলেই মারা যান জাহানারা বেগম। মুমূর্ষু অবস্থায় শারমিন ও শিমুলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তারা সেখানে মারা যান।

এদিকে হামলায় আহত হয়েছে জাহানারার ছেলে সুজাত মিয়া (১৩)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অপর ছেলে আরিফ মিয়া জার্মানি প্রবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ