বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলার মাটি থেকে জঙ্গিবাদ নির্মূল করবেন শেখ হাসিনা’

 

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটি থেকে চিরতরে জঙ্গিবাদ নির্মূল করবেন। বাঙালি জাতি এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। জঙ্গিনেত্রী খালেদা জিয়াকে বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তির নেতৃত্ব দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা আর স্বাধীনতার বিপক্ষের শক্তি জঙ্গি-সন্ত্রাসী ও সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া। বাংলার কোনো মা তাদের সন্তানের নাম জিয়া ফারুক রশিদ মোস্তাক রাখবে না। কারণ এই নামগুলো হচ্ছে কলঙ্কিত নাম।

firoz_47977

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক লীগ ও বরিশাল বিভাগ সমিতি যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনএফ’র প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ এমপি। বক্তব্য দেন- বিশিষ্ট সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া, কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ডেপুটি অ্যাটর্নী জেনারেল হারুন অর রশীদ, মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শিখা চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও আ স ম মোস্তফা কামাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ