বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ বৈধ : হাইকোর্ট

photo-1471941082নিজস্ব প্রতিবেদক : তথ্য সংগ্রহের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (নিয়ন্ত্রণ ও নির্দেশনা) বিধিমালার দুটি ধারা বৈধ ঘোষণা করে পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। আদালত জানিয়েছেন, বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের বিষয়ে পুলিশ যে পদক্ষেপ নিয়েছে, তা আইন অনুযায়ী হচ্ছে।

আজ মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু এ তথ্য জানিয়েছেন।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের বিষয়ে পুলিশ যে পদক্ষেপ নিয়েছে, তা আইন অনুযায়ী হচ্ছে। তবে গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে কোনো ব্যক্তি যদি তথ্য সংগ্রহের ফরমের কোনো কলাম পূরণ না করেন, তাহলে তাকে বলপ্রয়োগ করা যাবে না। তাহলে ওই ব্যক্তি প্রতিকার চাইতে পারেন।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, বর্তমানে বিভিন্ন বাসায় ভাড়া নিয়ে জঙ্গি কার্যক্রম পরিচালিত হয়, এ জন্য তথ্য সংগ্রহের বিষয়টি যৌক্তিক বলে মনে করেন আদালত।

এসব তথ্য সংরক্ষণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবে। ওই কমিটি যেন ভালোভাবে কাজ করে, সে জন্য নির্দেশনা দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু। রিটকারীদের পক্ষে অংশ নেন আইনজীবী হাসনাত কাইয়ুম, আইনুন নাহার সিদ্দিকা ও ব্যারিস্টার অনীক আর হক।

গত ৩ মার্চ মহানগর এলাকায় বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। গত ১৩ মার্চ এ রিট খারিজ করে দেন হাইকোর্ট। পরে গত ২২ মার্চ ডিএমপি বিধিমালার দুটি ধারা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, এস এম এনামুল হক ও অমিত দাসগুপ্ত।

গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীতে বসবাসকারী সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়াকে নির্দিষ্ট ফরম পূরণ করে বিস্তারিত তথ্য দেওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ