বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনাল সরিয়ে নিতে সুপ্রিমকোর্টের চিঠি

crime_tribunal+jugantor_3059_23016_1471931687নিউজ ডেস্ক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ থেকে সরিয়ে নিতে বলেছেন সুপ্রিমকোর্ট।

সোমবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ কথা বলা হয়েছে।

জায়গা স্বল্পতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে চিঠিতে বলা হয়েছে বলে জানা গেছে।

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৬ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং অপরাধ তদন্ত সংস্থা গঠন করা হয়।

এরপর আবদুল গনি রোডে অবস্থিত পুরাতন হাইকোর্ট ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাললের কার্যক্রম শুরু হয়।

ওই বছরের ২৬ জুলাই চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অপর দুই সদস্য ছিলেন- বিচারপতি এ টি এম ফজলে কবীর ও বিচারক এ কে এম জহির আহমেদ।

ওইদিন জামায়াতে ইসলামীর চার নেতা- মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ইতিমধ্যে এই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত