,

ফ্যাশনেবল পোশাক তৈরিতে পঞ্চম অবস্থানে বাংলাদেশ

fashion-wearফ্যাশন সচেতন পোশাকের উৎস হিসেবে বৈশ্বিক সূচকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। নতুন ফ্যাশন তৈরিতে বাংলাদেশ থেকেই ৭০ ভাগ পোশাক কিনে নিচ্ছেন বিদেশি ক্রেতারা। এ তথ্য প্রকাশ করেছে ইউএস ফ্যাশন ইন্ডাস্ট্রি এসোসিয়েশন। রানা প্লাজার পর কারখানার কর্মপরিবেশ উন্নত হতে শুরু করায় ক্রেতাদের আস্থা বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ী ও বিশ্লেষকেরা।
রানা প্লাজা ধসের পর নেতিবাচক প্রচার ও সমালোচনার মুখে পড়ে দেশের তৈরি পোশাক শিল্প খাত। তবে সরকার, মালিক ও বিদেশি ক্রেতাদের সংস্কার কর্মসূচির কারণে ভাবমূর্তি অনেকটাই ফিরেছে। আর এই তথ্যই উঠে এসেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্যাশন শিল্প সমিতির এক জরিপে।
৫৬টি দেশের ফ্যাশন ডিজাইনার ও ক্রেতাদের মতামতের ভিত্তিতে করা ইউএস ফ্যাশন ইন্ডাস্ট্রি এসোসিয়েশনের প্রতিবেদনে দেখা গেছে ফ্যাশনেবল পোশাকের উৎস হিসেবে এখনও শীর্ষে চীন। এরপরই আছে ভিয়েতনাম, ভারত ও ইন্দোনেশিয়া। আর এবারই বাংলাদেশ উঠে এসেছে তালিকার পাঁচ নম্বরে। গেল বছর অবস্থান ছিলো ১০ম স্থানে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে আগামী দু’বছরে চীন থেকে ফ্যাশন সচেতন ক্রেতারা পোশাক কেনা কমিয়ে দেবেন। বিক্রি বাড়বে ভিয়েতনামের। আর এই সময়ে বাংলাদেশ থেকে কেনার হার বাড়বে ২২ দশমিক সাত ভাগ। বাড়তি চাহিদা মেটাতে দেশের উদ্যোক্তারাও প্রস্তুত।
তবে সংস্কার কর্মসূচির ব্যয়ের তুলনায় পোশাকের দাম না বাড়ায় অনেক উদ্যোক্তাই এখনও গতানুগতিক ধারায় পোশাক উৎপাদন করছেন বলছে সংগঠনটি।

 

ইনডিপেন্ডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে