বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম আযমের ছেলে আমান আযমী আটক!

aman-550x413একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ও জামায়াতে ইসলামীর সাবেক আমীর প্রয়াত গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। আযমী সেনাবাহিনী থেকে বরখাস্থ হওয়ার সময় ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত ছিলেন।
সোমবার দিবাগত রাত একটার কিছু আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আযমীকে আটকের অভিযোগ করেন তার ভাই সালমান আল-আযমী। তার অভিযোগ, ডিবি পুলিশের অš—ত ৩০-৩৫ জন তার ভাইকে তুলে নিয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে রমনা জোনের ডিসি মার“ফ হোসেন সরদার জানান, পুলিশ অভিযান চালায়নি। অন্য কেউ অভিযান চালিয়েছে কিনা তা তিনি জানেন না।
গোলাম আযমের বাড়ির কেয়ার টেকার আযাদ বলেন, ‘আমি রাত নয়টার দিকে হাসপাতাল থেকে বাড়ির সামনে আসি। তখন গোয়েন্দা পুলিশ এসে আমার কাছে জানতে চান আব্দুল্লাহিল কোথায়। আমি কিছু জানি না বলাতে তারা আমাকে বেধড়ক পেটায়। গলির ভেতর প্রায় ২০টি মাইক্রোবাসে ৩০ জনের মত গোয়েন্দা পুলিশ (ডিবি) এসেছিল। পরে তারা রাত এগারোটার দিকে তাকে (আবদুল্লাহিল আমান আযমী) আটক করে নিয়ে যায়।’
তিনি আরও জানান, ‘চলে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশেরা আমাকে দেখিয়ে দিতে বলে, এই ভবনের আশেপাশে কোথায় কোথায় সিসি ক্যামরা আছে। গোলাম আযম সাহেবের বাড়িতে ক্যামেরা ছিল না। কিন্তু মহল্লার নিরাপত্তার ক্যামেরা ছিল গলিতে। সেগুলো তারা খুলে নিয়ে গেছে।’
জানা গেছে, আমান আযমীর বাসা ১১৯/২ মগবাজারে। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত