,

চট্টগ্রামে সার কারখানার অ্যামোনিয়া লিকেজ, ২৫ জন হাসপাতালে

anoara-md20160823003952চট্টগ্রামে ডিএপি ইউরিয়ার সার কারখানার অ্যামোনিয়া ট্যাংক লাইন ফাটল হয়ে গ্যাস বের হচ্ছে। গ্যাস নি:স্বর হয়ে বিপুল মানুষ অসুস্থ’ হয়ে পড়েছে। এই পর্যন্ত ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থরা আশেপাশের এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পতেঙ্গা’র, চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর নেভাল একাডেমি ইস্টিল মিল বাজার, হালিশহর, আনোয়ারা, শিকলবাহাসহ প্রায় চার কিলো মিটার এলাকায় গ্যাস ছড়িয়ে পড়েছে বলে জানাগেছে। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি হারুন উর রশীদ হাজারী গ্যাস লিকেজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কর্ণফুলীর ওপারে গ্যাস ট্যাঙ্কে লিকেজের সংবাদ পাওয়া গেছে। এ ঘটনার পর আশেপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

জানা গেছে, ড্যাপের সার কারাখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এটি কর্ণফুলী নদীর দ¶িণ তীরবর্তী কর্ণফুলী থানার রাঙাদিয়ায় অবস্থিত।

গ্যাস লিকেজে অসুস্থ হয়ে হাসপাতালে আসা বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ হেডকোয়ার্টারের ইন্সপেক্টর মামুন বলেন, ‘গ্যাস লিকেজের খবর পেয়ে তা নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও গ্যাস নিয়ন্ত্রণে আসেনি। পরে বিস্তারিত জানানো হবে।’ এখন পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, সার কারখানার অ্যামোনিয়া ট্যাংক লাইন ফাটল হয়ে গ্যাস বের হওয়ার পর তা বাতাসের মাধ্যমে এই সব এলাকায় ছড়ি পড়ে। যার কারণে মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।

বিশেষ করে শিশুদের মধ্যে এ সমস্যা বেশি দেখা দিয়েছে। মুখে জ্বালাপোড়া করায় ভিজা গামছা বেঁধে রাখছেন সবাই। অনেকে দরজা-জানালা বন্ধ করে ফ্যান না চালিয়ে ঘরে মধ্যে বসে আছে। অনেকে আবার চট্টগ্রাম শহরের দিকে চলে আসলে। এই দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট, নো-বাহিনীরসহ আইনশৃক্সখলা র¶াকারী বাহিনীর সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা গ্যাস লাইন থেকে বের হওয়া গ্যাস বন্ধ করার চেষ্টা চালাচ্ছে।

জানা গেছে, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের সমস্ত যাত্রী ও স্টাফদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ড্যাপের পার্শ্ববর্তী কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) সিকিউরিটি ইনচার্জ জানান, সার কারখানায় থাকা অ্যামোনিয়া গ্যাসের ৫০০ টনের একটি রিজার্ভ ট্যাঙ্ক লিকেজ হয়েছে। এতে চারপাশে গ্যাস ছড়িয়ে পড়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আমাদের প্রতিষ্ঠানের কর্মীরা গ্যাস নিয়ন্ত্রণের কাজে অংশ নিয়েছে।

কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়ায় অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে আশে-পাশের গ্রামের লোকগুলোসহ ৪ কিলোমিটার এলাকার মানুষ পশুপাখী ও গাছপালা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে