,

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

 
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। মঙ্গলবার সকাল ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখে গেছে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। টিকিট প্রত্যাশীরা জানান, তারা টিকিটের জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন।

bus_47867

গাবতলীর সাকুরা বাস কাউন্টারের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, এবার ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকিটের চাহিদা বেশি। কারণ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার হওয়ায় অনেকেই অফিস করে ওই দিনই বাড়ির উদ্দেশে রওনা দেবেন। যারা ওই দিনের টিকিট পাবেন না, তারা পরদিন ৯ সেপ্টেম্বরের বাড়ি যাবেন।তিনি জানান, আজ যারা টিকিট কিনতে এসেছেন তাদের অধিকাংশই ওই ২ দিনের টিকিট সংগ্রহ করছেন।
হানিফ পরিবহনের গাবতলী কাউন্টারের ব্যবস্থাপক মোশাররফ হোসেন জানান, ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।

এর আগে বাস মালিকদের একাংশের সিদ্ধান্ত ছিল, ২৬ আগস্ট শুক্রবার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে। তবে মালিক সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ৬টা থেকেই গাবতলী থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে