,

মধ্যরাত থেকে সারাদেশে নৌযান শ্রমিকদের ধর্মঘট

photo-1471875864নিউজ ডেস্ক : বেতন-ভাতা বৃদ্ধি, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিরপূরণ পুনর্নির্ধারণ, নৌপথে সন্ত্রাসী-ডাকাতি বন্ধসহ ১৫ দফা দাবিতে আজ মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে নৌশ্রমিক সংগ্রাম পরিষদ। এতে সমর্থন দিয়েছে ১৭টি নৌশ্রমিক সংগঠনের মোর্চা বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

এর ফলে আজ মধ্যরাত থেকে মোংলা বন্দরসহ সারাদেশে পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে মোংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজও। এতে ক্ষতির আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারী, আমদানিকারক ও ব্যবসায়ীরা।

সারাদেশে প্রায় সাড়ে ১৯ হাজার কার্গো, কোস্টার, বার্জ ও লঞ্চসহ অন্যান্য নৌযানে প্রায় দুই লাখ শ্রমিক কাজ করে। মধ্যরাত থেকে তারা কাজ বন্ধ রাখবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন নৌশ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ওয়েজুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আবুল কাশেম মাস্টার।

তবে তেলবাহী ট্যাংকার এ ধর্মঘটের আতওয়ামুক্ত থাকবে বলেও জানান দুই শ্রমিক নেতা। কারণ এরই মধ্যে ট্যাংকার শ্রমিক-কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এ জন্য তারা ধর্মঘটে যাচ্ছে না।

শ্রমিক নেতারা জানান, রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশের নৌপথে চলাচলকারী পণ্য ও যাত্রীবাহী নৌযানের শ্রমিক-কর্মচারীরা তাদের বেতন সর্বনিম্ন ১০ হাজার টাকায় বৃদ্ধিসহ ১৫ দফা দাবি আদায়ের জন্য ধর্মঘটে যাচ্ছে।

গতকাল রোববার সকালে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশ থেকে আসা নৌযান শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানেই নেতারা এ ধর্মঘট পালনের ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে