বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কল্যাণপুরে নিহত ৮ জঙ্গির স্বজনের ডিএনএ সংগ্রহ

7-gongiনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরের নিহত ৯ জঙ্গির মধ্যে ৮ জনের স্বজনের ডিএনএ প্রোফাইল সংগ্রহ করেছে পুলিশ। নিহতদের ডিএনএ প্রোফাইলের সঙ্গে স্বজনদের ডিএনএ প্রোফাইল মিলিয়ে তাদের পরিচয় নিশ্চিত করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে লাশ হস্তান্তর করার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানা গেছে।

গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অপারেশন স্টর্ম-২৬ নামে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কর্মকর্তারা জানান, নিহত নয়জনের মধ্যে রায়হান কবির ওরফে তারেক ছাড়া অন্যদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাব। এসব নমুনা নিহত জঙ্গিদের নমুনার সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করার বিষয়টি বিবেচনা করবে পুলিশ।

নিহতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ থানার বল্লভপুরের সোহরাব আলীর ছেলে আব্দুল্লাহ, টাঙ্গাইলের মধুপুরের নূরুল ইসলামের ছেলে আবু হাকিম নাইম, ঢাকার ধানমন্ডির রবিউল হকের ছেলে তাজ-উল-হক রাশিক, সাতক্ষীরা তালা থানার ওমরপুরের নাসির উদ্দিন সরদারের ছেলে মতিয়ার রহমান, ঢাকার গুলশানের সাইফুজ্জামান খানের ছেলে আকিফুজ্জামান খান, বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা তৌহিদ রউফের ছেলে সাজাদ রউফ অর্ক ওরফে মরক্কো, নোয়াখালীর সুধারাম থানার মাইজদী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে জোবায়ের হোসেন, রংপুরের পীরগাছা থানাধীন পুরশুরা এলাকার শাহজাহান কবিরের ছেলে রায়হান কবির ওরফে তারেক ওরফে ফারুক। নিহত নয় জনের মধ্যে অপর একজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

উল্লেখ্য, এর আগে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে ৪ জনের একটি প্রতিনিধিদল সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে রাখা গুলশান হামলায় নিহত ৬ জঙ্গির লাশের চুল ও রক্ত সংগ্রহ করেন। যা কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে (সিটি) হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কর্তৃপক্ষ। পরবর্তীতে ওই নমুনা এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। তারা হামলাকারী ৬ জঙ্গি সদস্য শক্তিবর্ধক কোনো ওষুধ গ্রহণ করেছে কি না তা পরীক্ষার জন্য রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করে। হামলায় নিহতদের লাশ কোন স্বজন চাইলে তাদের ডিএনএ সংগ্রহ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর লাশ হস্তান্তরের বিষয়টি বিবেচনা করবে পুলিশ। আ/সং

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত