বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কমিটি নিয়ে জিয়ার মাজারে খালেদা

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিকেল ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের মাজারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

bnp_47818
শ্রদ্ধা জানানোর পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে নির্বাহী কমিটি গঠন করেছেন খালেদা জিয়া। তাই কমিটির নতুন সকল নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে এসেছেন। তারা আজ এখান থেকে শপথ নিয়েছেন যে- বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবেন।

২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে এই নেতা বলেন, আওয়ামী লীগ একনায়কতন্ত্র ও একদলীয় ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। তাই গ্রেনেড হামলার সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানোর চেষ্টা করছে। ওই মামলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না। চতুর্থবার যে চার্জশিট দেয়া হয়, সেখানে তারেকের নাম জড়ানো হয়েছে।

দীর্ঘ ৬ বছর পর গত ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর প্রায় সাড়ে চার মাস পর গত ৬ আগস্ট ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেন খালেদা জিয়া।

শ্রদ্ধা জানাতে খালেদা জিয়ার সঙ্গে আরো উপস্থিত ছিলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত