,

ছাত্রলীগের রবিনকে গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আলটিমেটাম

 

নিজস্ব প্রতিবেদক : তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিনকে আফসানা হত্যার মূল হোতা দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।রবিনকে গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। অন্যথায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালনের হুমকি দেওয়া হয়েছে।

Pic41471851728

আফসানা হত্যার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধুর ক্যান্টিন থেকে রওনা দেয়। কার্জন হলের সামনে দোয়েল চত্বর মোড়ে পুলিশ বাধা দিলে তারা ব্যারিকেড ভেঙে ফেলে। পরে তারা পুলিশি প্রহরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দেয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ তাদের ফের বাধা দেয়। সেখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ফাইনাল ইয়ারের এক শিক্ষার্থী আহত হন। ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার বলেছেন, ‘আফসানা হত্যার মূল হোতা তেজগাঁও কলেজের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিন। তাকে গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হলো। অন্যথায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হবে।’

পরে পুলিশের অনুমতিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিতে যান ছাত্র ইউনিয়নের পাঁচ নেতা। এরা হলেন সভাপতি লাকি আক্তার, সহসভাপতি লিটন নন্দি, সাংগঠনিক সম্পাদক সুমন সেন গুপ্ত, সদস্য মাহমুদা খা ও ঢাকা মহানগর ছাত্র ইউনিয়ন সভাপতি অনিক রায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ