বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে কাল থেকে ২ দিনের ধর্মঘট

jnuনিউজ ডেস্ক : কারাগারের জায়গায় হলের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি প্রদানের পদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার ও পরের দিন বুধবার ধর্মঘট আহ্বান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাস্পাস থেকে শিক্ষার্থীরা আবাসিক সংকট নিরসন ও পুরনো কারাগার বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের জন্য পদযাত্রা শুরু করে।

শিক্ষার্থীরা স্মারকলিপি নিয়ে বংশাল ট্রাফিক সিগন্যালে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।

এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও জলকামান থেকে পানি ছুড়ে। এতে অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে ২৩ ও ২৪ আগস্ট ক্যাম্পাসে ধর্মঘট আহ্বান করেন শিক্ষার্থীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা পুরান ঢাকার নয়াবাজার এলকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। এতে ওই এলাকার সবগুলো রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এর প্রভাব পড়েছে পুরো নগরীতেই।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত