,

জেলেদের উদ্ধারে ভারতীয় জলসীমায় নৌবাহিনীর অভিযান

 
নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত বুধবার নিখোঁজ হওয়া আরও তিনটি ফিশিং ট্রলার মা গঙ্গা, মা কুসুম ও আব্দুল্লাহর একটিকে ডুবন্ত ও দুইটিকে ভাসমান অবস্থায় খুঁজে পেয়েছে ভারতীয় টহল বিমান। রবিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

navy_47646

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় বোটে থাকা জেলেরা হাত নেড়ে উদ্ধারের জন্য সাহায্য প্রার্থনা করছিল। এই তথ্য ভারতীয় দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে জানানো হলে তৎক্ষণাৎ ট্রলার তিনটি উদ্ধারের জন্য নৌবাহিনী ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ জাহাজকে প্রেরণ করে। জাহাজ দুটি রবিবার সকালে বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় সীমানায় প্রবেশ করে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। বোট তিনটিতে আনুমানিক ৩৫-৪০ জন জেলে আছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাংলাদেশের আরও তিনটি ফিশিং ট্রলার আল্লাহর দান, ফরহাদ ও নাঈম ইঞ্জিন বিকল হয়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। ভারতীয় কোস্ট গার্ড এদের মধ্যে আল্লার দান ও ফরহাদকে ৩১ জন জেলেসহ তাদের ফ্রাজেরগঞ্জে ঘাঁটিতে নিয়ে যায় এবং নাঈম নামে অপর একটি বাংলাদেশি ফিশিং ট্রলারকে ১৮ জন জেলেসহ উদ্ধার করে যা বর্তমানে ভারতীয় কুলতলী পুলিশ স্টেশনের তত্ত্বাবধানে রয়েছে। বোট তিনটিকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় মেরামতের কাজ চলছে। মেরামত শেষে উদ্ধারকৃত বোট ও জেলেদেরকে নিয়ে নৌবাহিনী জাহাজ ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ শিগগিরই বাংলাদেশে ফিরবে বলে আশা করা যায়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় গত বুধবার সাগরে মাছ ধরতে যাওয়া বেশ কিছু বাংলাদেশি ফিশিং ট্রলার ঝড়ের কবলে পড়ে এবং শতাধিক জেলে নিখোঁজ হয়। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড জাহাজ। বাংলাদেশ নৌবাহিনীর ৫টি জাহাজ গভীর সমুদ্রে, কুয়াকাটার, হিরণপয়েন্ট ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। এছাড়াও নৌবাহিনীর একটি টহল বিমান ঘূর্ণিঝড় কবলিত উপকূলীয় এলাকায় নিখোঁজ জেলেদের সন্ধানে সার্বক্ষণিক টহল দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে