,

জঙ্গি কর্মকাণ্ডের প্রত্যক্ষ-পরোক্ষ প্রচার চালানো যাবে না

 

 

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের কর্মকাণ্ড প্রত্যক্ষ বা পরোক্ষ প্রচার করতে নিষেধ করেছে পুলিশ। পুলিশ বলছে, জঙ্গি কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার করা দেশের প্রচলিত আইনের শাস্তিযোগ্য অপরাধ। রবিবার পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

ppp_47658

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি কর্মকাণ্ডের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ, অনলাইন বা অন্য যোগাযোগ মাধ্যমে লাইক, শেয়ার, মন্তব্য করাসহ বিভিন্ন উপায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার চালানো তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) আইন ও ২০১৩ সালের সন্ত্রাসবিরোধী আইনসহ দেশের অন্য প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। কিছু ব্যক্তি জেনে বা না জেনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কর্মকাণ্ডের বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছেন। এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে