মংলা লাভজনক বন্দরে পরিণত হয়েছে : নৌমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় একটি লোকসানি বন্দর থেকে মংলা বন্দরকে লাভজনক বন্দরে পরিণত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।রোববার মংলা বন্দরের দুটি অসম্পূর্ণ জেটির (৩ ও ৪ নম্বর) উন্নয়ন প্রকল্পের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। রাজধানীর একটি হোটেলে মংলা বন্দর কর্তৃপক্ষ ও পাওয়ারপ্যাক পোর্টস লিমিটেড- এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজ উদ্দিন আহমেদ এবং পাওয়ারপ্যাক পোর্টস লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার নিজ নিজ সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এসময় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, নৌপরিবহন সচিব অশোক মাধব রায় এবং মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন খান উপস্থিত ছিলেন।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘মংলা বন্দরের উন্নয়নে সরকার খুবই আন্তরিক। সরকারের আন্তরিক প্রচেষ্টায় একটি লোকসানি বন্দরকে লাভজনক বন্দরে পরিণত করা হয়েছে। বিএনপির শাসনামলে ২০০৪-০৫ অর্থবছরে মংলা বন্দরের লোকসানের পরিমান ছিল ১১ কোটি ৬১ লাখ টাকা। আর এখন ২০১৬ সালে এসে বন্দরের লাভ হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা।’
তিনি বলেন, ‘২০০৪-২০০৫ অর্থ বছরে এ বন্দরে জাহাজ হ্যান্ডলিং হয়েছিল ১৪২টি; আর ২০১৫-২০১৬ অর্থবছরে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৪৮২টি। ২০০৪-২০০৫ অর্থ বছরে এ বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ২৫,৬৪৯ টিইইউজ; আর ২০১৫-২০১৬ অর্থবছরে জাহাজ হ্যান্ডলিং হয়েছে প্রায় ৪১,৯৫৩ টিইইউজ ।’
শাজাহান খান আরো বলেন, ‘মংলা বন্দরের উন্নয়ন র্অথনৈতিক অগ্রগতির সাথে সাথে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়ক ভূমকিা পালন করবে। মংলা বন্দর বাংলাদেশের ২য় বৃহৎ আর্ন্তজাতিক বন্দর এবং দেশের স্বার্থ রক্ষায় অগ্রণি ভূমিকা রাখছে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার ইতোমধ্যেই ২০০৮-২০১৬ সাল র্পযন্ত এ বন্দরের উন্নয়নের জন্য ৩১০ কোটি টাকা ব্যয়ে সাতটি প্রকল্প বাস্তবায়ন করেছে। আজকের এই প্রকল্পটিসহ বর্তমানে ৬৬৬ কোটি টাকার তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এছাড়াও ২,৯২৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বিভিন্ন পর্যায়ে অনুমোদনাধীন রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে মংলা বন্দরের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং ক্যাপাসিটি বেড়ে দাঁড়াবে ১০ লাখ টিইইউজ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, পাওয়ারপ্যাক পোর্টস লিমিটেড অসম্পূর্ণ জেটি দুটি নির্মাণ শেষে আগামী ৩০ বছর পর্যন্ত পরিচালনা করবে। চুক্তিপত্র অনুযায়ি চুক্তির মেয়াদ হবে কাজ শুরুর তারিখ হতে ৩০ বছর র্পযন্ত। জেটির কমার্শিয়াল অপারেশন শুরু হবে কাজ শুরুর তারিখ হতে দুই বছর পর। পাওয়ারপ্যাক পোর্টস লিমিটেড তাদের লভ্যাংশ মংলা বন্দরের সাথে ভাগ করে নেবে।
প্রথম পাঁচ বছরে জেটিতে আগত জাহাজের শেয়ারিং মংলা বন্দর পাবে ৬০.৮ শতাংশ, যা পরর্বতী ৫ বছর ৭০.৬ শতাংশ এবং তৎপরবর্তী ১৮ বছরে হবে যথাক্রমে ৭৫.৫ শতাংশ। এর পাশাপাশি কর্মাশিয়াল অপারেশনের প্রথম বছরে পাওয়ার প্যাক কোম্পানি মংলা বন্দরকে দুই লাখ ইউ এস ডলার পরিশোধ করবে। যা পরর্বতী বছরগুলোতে পূর্ববর্তী বছরের তুলনায় ২ শতাংশ হারে বৃদ্ধি পেতে থাকবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে অপারেশনের প্রথম বছরে মংলা বন্দরের লাভ হবে সাত কোটি টাকা। যা পরর্বতী সময়ে ৬০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। ভেরিয়েবল রয়েলটি হিসেবে কন্টইেনার হ্যান্ডলিং এর জন্য মংলা বন্দর র্কতৃপক্ষ পাবে কন্টইেনার প্রতি দুই ইউএস ডলার এবং প্রতি টন সাধারণ র্কাগো হ্যান্ডলিং এর জন্য পাবে দশমিক দুই শূণ্য ইউ এস ডলার।
প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫২.৭৫ মিলিয়ন ইউ এস ডলার। প্রকল্পটি বাস্তবায়িত হলে বার্ষিক এক লাখ টোয়েন্টি ইক্যুইভেলেন্ট ইউনিটস (টিইইউজ) কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে ।
উল্লেখ্য, মংলা বন্দরে বর্তমানে পাঁচটি জেটি চালু রয়েছে। তিন ও চার নম্বর জেটি পিপিরি আওতায় চালু করা হবে। মংলা বন্দরে পর্যায়ক্রমে মোট ১১টি জেটি চালু করা হবে।











