বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ অক্টোবর এমবিবিএস, ৪ নভেম্বর ডেন্টাল ভর্তি পরীক্ষা

 
নিজস্ব প্রতিবেদক :আগামী ৭ অক্টোবর এমবিবিএস ও ৪ নভেম্বর ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে।রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।সভায় এমবিবিএস ও বিডিএস পৃথকভাবে গ্রহণের সিদ্ধান্ত হয়।

medical1471781216

সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মেডিক্যাল ভর্তি পরীক্ষা স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, মেডিক্যাল শিক্ষার মান বাড়ানোর জন্য সরকার সব সময় সচেষ্ট।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল শিক্ষা অনুষদের ডিন ডা. ইসমাইল হোসেনসহ বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, বিএমডিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগে ভর্তি পরীক্ষা ২০০ নম্বরের হলেও এবার ভর্তি পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এসএসসি ও এইচএসসি (এসএসসি ৭৫ ও এইচএসসি ১২৫) মিলিয়ে ২০০ ও ভর্তি পরীক্ষার ১০০ মিলিয়ে মোট ৩০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত