বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত : ফায়ার সার্ভিস

photo-1471761915নিজস্ব প্রতিবেদক: বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ছয়তলার একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান।

আজ রোববার দুপুরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক এ কথা জানান। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, এ মুহূর্তে ২০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আরো কয়েক ইউনিট পথে রয়েছে।

আলী আহাম্মেদ খান জানান, শপিং মলের ছয়তলায় জুতার দোকান লিবার্টি শোরুম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ঠিক কী কারণে আগুনের ঘটনা ঘটল জানাতে পারেননি তিনি।

আগুনের পর থেকে বসুন্ধরা সিটির ছয়, সাত ও আটতলা থেকে জানালা দিয়ে ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। আশপাশের ভবনগুলোতেও ধোঁয়া ঢুকে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভেতরে কেউ আটকে নেই।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত