,

টাঙ্গাইলে গাছে বেঁধে নববধূকে নির্যাতন

1585টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে যৌতুকের দাবিতে সালমা (২২) নামের এক নববধূকে গাছের সঙ্গে বেঁধে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

শনিবার উপজেলার পৌর শহরের টেকি বেপারিপাড়ায় এ ঘটনা ঘটে।

নির্যাতিতা সালমা টেকি বেপারিপাড়ার মৃত মনছুর বেপারির মেয়ে এবং একই পাড়ার খোরশেদ আলীর স্ত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, সালমা ও খোরশেদ আলীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরই মধ্যে দারিদ্র্যের কারণে সালমা গাজীপুরের কোনাবাড়ীতে গিয়ে একটি গার্মেন্টে চাকরি নেন। খোরশেদও সালমার সঙ্গে ওই এলাকায় থাকেন। বিষয়টি জানাজানি হলে গত ২৯ জুলাই তাদের বিয়ে দিয়ে দেয় এলাকাবাসী।

পরে অবিভাবকরা তাদের বিবাহ মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে গাজীপুরের কোনাবাড়ী থেকে তাদের বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু সমস্যা সমাধানে ১৫ দিনের সময় দেন মাতব্বররা।

গৃহবধূ সালমার অভিযোগ, এই ১৫ দিনের মধ্যে খোরশেদ আলীর পরিবারের সদস্যরা যৌতুক হিসেবে ৩ লাখ টাকা দাবি করেন। শনিবার সকালে সালমা শ্বশুরবাড়ি প্রবেশ করতে গেলে প্রথমে তারা বাধা দেন। এরপর সালমাকে রাস্তার পাশে গাছে বেঁধে নির্যাতন করা করে।

সালমার অভিযোগ, তার স্বামীর বড় ভাই আজমত আলী, আজমতের স্ত্রী ইয়ারন, হাসমত আলী, হাসমতের স্ত্রী শিরিন, শাশুড়ি আছিয়া ও শ্বশুর সায়েদসহ অনেকে তাকে মারধর করে।

খবর পেয়ে স্থানীয় পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। তবে সালমাকে গাছে বেঁধে রাখার কথা নিশ্চিত করলেও মারধর করেছে কিনা, জানা নেই বলে তিনি জানান।

এ বিষয়ে স্বামী খোরশেদের বক্তব্য পাওয়া যায়নি।

মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে