বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুন্দরবন রক্ষার যুদ্ধ বাংলাদেশের জীবন-মরণ যুদ্ধ’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘সুন্দরবন রক্ষার যুদ্ধ বাংলাদেশের জীবন-মরণ যুদ্ধ। এ যুদ্ধে কোনোভাবেই পরাজিত হওয়া যাবে না।’রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার তেল-গ্যাস-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সব চুক্তি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

 

sohid2
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সুন্দরবন রক্ষায় একাত্তরের মতো বিজয়ী হতে হবে আমাদের। এখানে হেরে গেলে ভবিষ্যতে সব জায়গায় হেরে যাব আমরা। পিছপা হওয়া যাবে না।’

তিনি আরো বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র ভারতের জন্য উপকারী হলে তারা কেন তাদের এলাকায় করছে না। এটা সবাই বুঝে এ প্রকল্প বাংলাদেশের জন্য কতো ভয়াবহ ক্ষতির বিষয়। এ প্রকল্প মুনাফালোভীদের- দেশের স্বার্থে নয়।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়ন হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। আমরা বিদ্যুৎকেন্দ্র ও সুন্দরবন দুটোই চাই। তাই রাজনীতির পরিবর্তন করে হলেও রামপাল প্রকল্প বন্ধ করা হবে। আমাদের এই সংগ্রাম বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে নয়, এই সংগ্রাম সুন্দরবন রক্ষার জন্য।’

প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি ষোল কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। এই প্রকল্পটি সমগ্র জাতির বিরুদ্ধে অল্প কিছু মানুষের ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। যদি সুন্দরবনের পশু পাখির ভাষা থাকতো তবে তারাও বলতো এই প্রকল্পটি বন্ধ কর। এই প্রকল্পটি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী প্রকল্প। না বুঝে সরকার জনগণের সাথে প্রতারণা করবেন না।’

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ বলেন, ‘দেশ ও দেশের বাইরে মানুষ এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এ প্রকল্পের বিরুদ্ধে সারা দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে। কারণ এটা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী প্রকল্প।’

শনিবার সকাল ১১টা থেকে সুন্দরবন বিনাশী সব প্রকল্প বাতিলসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে দিনব্যাপী কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন।

কর্মসূচিতে অংশ নেয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি, গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্কসবাদী) সুশাসনের জন্য নাগরিক (সুজন), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সংগঠন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত