,

গ্রেপ্তার ১৮ জনের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তারকৃত জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

শনিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের পাঠানো হবে। বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল এসব তথ্য নিশ্চিত করেছেন।

Building1471667699

তিনি জানান, গতকাল রাতে সন্ত্রাসমূলক অপরাধ দমন আইনে পুলিশ বাদি হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করে। মামলা নম্বর ১৩। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূর মোহাম্মদ।

ওসি আরো জানান, গতকাল জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ‌্যান্ড কলেজে অভিযান চালায়। সেখান থেকে জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীসহ ২৭ জনকে আটক করা হয়। বাকিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, বাড্ডা ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর ভবনের তৃতীয় ও ষষ্ঠ তলা ছাড়া বাকি ফ্লোরগুলো স্কুল ও কলেজের কাজে ব্যবহৃত হয়। যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী শামছুন্নাহার নিজামী ওই স্কুলের অধ্যক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে