বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধাকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

Shak-hasinaনিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধা আনছার আলীকে ‘বীর নিবাস’ নামের বাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৯আগস্ট) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা আনছার আলীকে এই বাড়ির চাবি হস্তান্তর করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। পরে সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।আনছার আলীর বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনী গ্রামে।

উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রকৌশল অফিসের উদ্যোগে মোট ৮ লাখ টাকা ব্যয়ে ৫ শতক জমির ওপর তিন রুমের এ বাড়িটি নির্মাণ করা হয়েছে।

মুক্তিযোদ্ধা আনসার আলীকে বাড়িটি উপহারের সময় চাবি হস্তান্তরে সেখানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, থানার ওসি আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক, সম্পাদক আব্দুর রহমান, পৌরসভার মেয়র জামিল হোসেন, পৌর আওয়ামী লীগের সম্পাদক হারুন উর রশীদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা। সূত্র: আমার সংবাদ

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত