বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে তালিকাভুক্ত জঙ্গি কলেজ শিক্ষক আটক

 

নিজস্ব প্রতিবেদক : যশোরে সিআইডি পুলিশ অভিযান চালিয়ে তালিকাভুক্ত জঙ্গি সরকারি কলেজের প্রভাষককে আটক করেছে।
আটক জঙ্গি এসএম সাদিকুর রহমান ওরফে পলাশ (২৯) নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরর সদস্য ও ঝিনাইদহ সরকারি নুরুননাহার মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক।

jongi1471606371
তিনি যশোর সদরের আন্দোইলপোতা গ্রামের শাহজাহান আলীর ছেলে।বৃহস্পতিবার মধ্যরাতে আটকের পর শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।শুক্রবার বিকেলে যশোরের সিআইডি যশোর অ্যান্ড কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এই জঙ্গি আটকের তথ্য জানানো হয়।

সিআইডি যশোর অ্যান্ড কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার শামসুল আলম জানান, বৃহস্পতিবার মধ্যরাতে সিআইডি পুলিশ জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে উপশহর এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার বাসা থেকে জিহাদি বইপত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জঙ্গি কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ২০১২ সালের ডিসেম্বরে ঢাকায় নিষিদ্ধ হিজবুত তাহরীরের পোস্টার লাগানোর সময় পলাশ পুলিশের হাতে আটক হন। সেসময় তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। ওই মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

ওই মামলার তথ্য গোপন করে ৩৪তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডার থেকে উত্তীর্ণ হয়ে তিনি চলতি বছরের ১ জুন ঝিনাইদহ সরকারি নুরুননাহার মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন।প্রেস ব্রিফিংয়ে সিআইডির সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত