বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিবাজ ধরতে নিজস্ব বাহিনী বানাবে দুদক

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন সন্দেহভাজনদের আটক বা অভিযানে সহায়তার জন্য নিজস্ব বাহিনী এবং আসামীদের রাখতে হাজতখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
কমিশনের সচিব বলছেন কমিশনকে যাতে পুলিশের মুখাপেক্ষী হয়ে থাকতে নয় সেজন্যই এমন পরিকল্পনা নিয়েছেন তারা।
দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবি বলছে, দুর্নীতির জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে পারলেই দুদকের এসব উদ্যোগ সফল হবে।

150810102651_bangla_anti_corruption_commission_acc_dudak_640x360_bbc_nocredit
দুর্নীতির জন্য সন্দেহভাজনদের আটক করা বা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দুদকে পুরোপুরি নির্ভর করতে হয় পুলিশের সহায়তার ওপর।
আবার কাউকে আটক করা হলে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং এর আগে ও পরে তাদের রাখতে হয় থানা হাজতে। সংস্থাটি এখন চাইছে এসব বিষয়ে নিজেকে আরও সক্ষম করে তুলতে।
কমিশনের সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল বিবিসিকে বলছেন কমিশনকে যাতে পুলিশের মুখাপেক্ষী হয়ে থাকতে নয় সেজন্য নিজস্ব বাহিনী ও হাজতখানা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
তার মতে এসব বিষয়ে দুটো কমিটি কাজ করছে আর এসব কমিটির রিপোর্ট পাওয়ার পর দ্রুতই সরকারের কাছে প্রস্তাব পাঠাবেন তারা।

কিন্তু দুদকের স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা নিয়েই যেখানে প্রশ্ন রয়েছে কিংবা কার্যক্রম পরিচালনায় নানা চাপ মোকাবেলা অভিযোগ রয়েছে সেখানে এ ধরনের উদ্যোগ কতটা কাজে দেবে ?
এমন প্রশ্নের জবাবে সচিব বলেন তার স্বাধীনভাবেই আইন অনুযায়ী কাজ করে যাচ্ছেন। কোন ধরনের কোন চাপও নেই কমিশনের ওপর।

দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ড: ইফতেখারুজ্জামান বলেন কমিশন নিজেকে শক্তিশালী করতে পদক্ষেপ নিতে পারে কিন্তু সেটি তখনি সফল হবে যখন তারা প্রকৃত দুর্নীতিবাজদের বিচারের কাঠগড়ায় দাড় করাতে পারবে।
কমিশন আশা করছে তাদের কাছ থেকে এ ধরনের যে প্রত্যাশা সবার রয়েছে সেটি পূরণের জন্যই কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে নিজস্ব বাহিনী তৈরির মতো সিদ্ধান্তগুলো ভূমিকা রাখবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত