বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে দুই টাকার নোট পাচারের চেষ্টা

 

নিজস্ব প্রতিবেদক : মুদ্রা পাচার বলতে এতদিন ধরে সবাই ডলার, পাউন্ড, ইউরো বা নানা দেশের বিদেশী মুদ্রার নাম শুনে আসছেন। বিদেশে ভোগ বিলাস বা অবৈধ অর্থ পাচারে এগুলোই ব্যবহার করা হয়।
কিন্তু বৃহস্পতিবার শাহজালাল বিমান বন্দর দিয়ে পোস্টাল সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ বাংলাদেশি দুই টাকার নোট পাচারের চেষ্টা হয়েছে।
একটি পোস্টাল পার্সেলে করে হংকংয়ের ঠিকানায় মোট ২৪টি প্যাকেটে ২৪ হাজার দুই টাকার নোট পাঠানো হচ্ছিল। প্রতি প্যাকেটে ছিল ১ হাজার দুই টাকার নোট।

160818144849_bangladesh_two_taka_note_640x360_customsintelligencebangladesh_nocredit
পার্সেলে ঢাকার যাত্রাবাড়ীর ডা. রেদওয়ান নামের একজনের ঠিকানা লেখা রয়েছে। প্রাপকের জায়গায় লেখা রয়েছে হংকংয়ের বাও রুই নামের একজনের ঠিকানা।
আরেকটি পার্সেলে ৪টি প্যাকেটে মোট ৪ হাজার দুই টাকার নোট ছিল। সেটির প্রাপকের ঠিকানা লেখা রয়েছে শেইফেঙ জিন, বেইজিং, চীন।
সবমিলিয়ে বাংলাদেশি ৫৬ হাজার টাকা।
তবে পাচারের এই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। কাস্টমস গোয়েন্দার ফেসবুক পাতায় এই ঘটনার বিবরণ তুলে দেয়া হয়েছে।
শুল্ক গোয়েন্দারা বলছেন, পোস্টাল পার্সেলে এইভাবে বাংলাদেশি মুদ্রা প্রেরণ করা যায় না। এতে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ভঙ্গ হয়েছে। ঘোষণা ছাড়া এই টাকা প্রেরণ করায় শুল্ক আইনে মিথ্যা ঘোষণার অপরাধ সংঘটিত হয়েছে।
কি কারণে, কি উদ্দেশ্যে এসব নোট পাচার করা হচ্ছিল, সেটি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও তারা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত