,

এবার পেট্রোলিয়াম সরবরাহে করিডোর পাচ্ছে ভারত

1471514605-550x338 ট্রানজিট-ট্রান্সশিপমেন্টের পর এবার পেট্রোলিয়াম সরবরাহে করিডোর পাচ্ছে ভারত।
বাংলাদেশের ভূখ- ব্যবহার করে আসাম থেকে ত্রিপুরায় পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য পরিবহনের জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) ও সড়ক ও জনপথ বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার ভারতীয় সরকারের অনুরোধে মানবিক দিক বিবেচনা সাপেক্ষে সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা ব্যবহার করে পেট্রোলিয়াম জাত দ্রব্য পরিবহনের অনুমতি প্রদান করেছে সরকার ।
ভারতীয় সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাটি আসাম থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে দিয়ে পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য( মোটরস্প্রিন্ট, উচ্চ গতির ডিজেল, উচ্চতর কেরোসিন তেল এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ত্রিপুরায় পরিবহন করবে। পেট্রোলিয়াম জাত দ্রব্য বহনকারী ট্রাক সমূহ ডাউকি (মেঘালয় )- তামাবিল( বাংলাদেশ) – চাটলাপুর(বাংলাদেশ) – কৈলাস্বর (ত্রিপুরা ) এই পথ সমূহ ব্যবহার করবে।
ভারী বর্ষণ এবং অত্যন্ত খারাপ রাস্তার (ভারতীয় ন্যাশনাল হাইওয়ে ৪৪) কারণে ভারতের আসাম রাজ্য থেকে ত্রিপুরা রাজ্যে পেট্রোলিয়াম জাত দ্রব্য পরিবহনে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এজন্য মানবিক বিবেচনায় সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত বাংলাদেশের ভূখ- দিয়ে পেট্রোলিয়াম জাত দ্রব্য পরিবহনের অনুমতি প্রদান করেছে সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে