,

দেশে পৌঁছেছে বাংলাদেশি ইমামের মরদেহ

photo-1471509069নিউজ ডেস্ক : নিউইয়র্কের কুইন্সের ওজোনপার্কে নিহত আল-ফোরকান মসজিদের ইমাম আলাউদ্দিন আকঞ্জির মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবিন্দরে এসে পৌঁছে তাঁর মরদেহ।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল মরদেহটি গ্রহণ করে। প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী ও জাতিসংঘের স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ড. আবদুল মোমেনসহ অন্যরা।

পরে বেলা ১১টার দিকে আলাউদ্দিন আকঞ্জির মরদেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এর পর সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গোসপাড়া গ্রামে পাঠানো হয়।

আজ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইমাম আলাউদ্দিনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তিনি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং দলীয় স্থানীয় সংসদ সদস্যদের মরদেহ গ্রহণ করে সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে