,

রিজার্ভ চুরি: জামিনে মুক্তি পেলেন মায়া

deguito-senate-abs-cbmনিউজ ডেস্ক : জামিনে মুক্তি পেলেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো।

মাকাতি সিটির পুলিশ প্রধান রমিল মিত্র বলেন, গ্রেফতারের পর মায়াকে নারী বন্দিদের সেলে রাখা হয়েছিল। ছয় হাজার পেসো জামানত দিয়ে আদালত থেকে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টায় মুক্তি পান তিনি। খবর ম্যানিলা বুলেটিনের।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বুধবার দুপুরে দেশটির রাজধানী ম্যানিলার একটি সুপার মার্কেট থেকে মায়া গ্রেফতার হয়েছিলেন।

অজ্ঞাত সাইবার অপরাধী চক্র বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এ বছরের ফেব্রুয়ারিতে ১০০ কোটি ডলার চুরির চেষ্টা করে। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার আরসিবিসির অ্যাকাউন্টে জমা করে ওই চক্র।

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের নিয়মনীতি ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে একটি মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জ তান।

এ মামলার পরিপ্রেক্ষিতে মায়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে