,

বঙ্গবন্ধু শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন : প্রধানমন্ত্রী

sheikh_hasinaনিউজ ডেস্ক : স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা জাতীয়তরণ, মেয়েদের শিক্ষা অবৈতনিক করণ ও ড. কুদরত-ই-খোদার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠনের কথা উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণের পর দেয়া এক বক্তৃতায় এসব কথা জানান প্রধানমন্ত্রী। এ সময় উত্তীর্ণদের অভিনন্দন জানান তিনি।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার সারাদেশে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা নিজেদের উন্নতির লক্ষেই মন দিয়ে লেখাপড়া করেছে বলেই তাদের ফল দিন দিন ভালো হচ্ছে। প্রকাশিত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে জানিয়ে এজন্য সন্তোষ জানান প্রধানমন্ত্রী। তিনি ছেলেদের পড়াশোনায় আরও মনযোগী হয়ে ছাত্রীদের সঙ্গে ব্যবধান কমানোর পরামর্শ দেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন। পরীক্ষার ফল নির্দিষ্ট সময়ের আগেই প্রকাশ করতে পারায় শিক্ষামন্ত্রী, মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সকল বোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

বেলা ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ফল প্রকাশের ঘোষণা দেবেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ