বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিক সুবিধা বাড়াতে ঢাকা বিভাগকে ছোট করা হবে

 
নিজস্ব প্রতিবেদক : নাগরিক সুবিধা বাড়াতে ঢাকা বিভাগকে ছোট করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বিভাগের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী।বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত সভায় তিনি এসব কথা জানান।ময়মনসিংহ নতুন বিভাগ হওয়ায় ঢাকা বিভাগের জেলা সংখ্যা এখন ১৩টি। তবে এখনো বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ ঢাকা।

unnamed-134

শেখ হাসিনা বলেন, আগামী ২০-৩০ বছর পর দেশের জনসংখ্যা কত হবে, দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে, সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা করতে হবে।

দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যতের বিষয় বিবেচনা করেই তার সরকার উন্নয়ন পরিকল্পনা অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

দেশে বর্তমানে বিভাগের সংখ্যা আটটি। সম্প্রতি ঢাকা বিভাগের চারটি জেলা নিয়ে নতুন ময়মনসিংহ বিভাগ গঠন করা হয়। ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা নিয়ে ফরিদপুর বিভাগ করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ