,

তরুণীর ফ্ল্যাটে মিললো ১০৬ ভরি স্বর্ণ!

gold-and-silver-ornaments-নিজস্ব প্রতিবেদক : প্রতারণা মামলায় গ্রেফতারকৃত সাদিয়া ওরফে তানিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১০৬ ভরি স্বর্ণালংকার, ২০ লাখ টাকা ও ১০ লাখ বিদেশি মুদ্রা উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ। মঙ্গলবার (১৫ আগষ্ট) রাতভর অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। গত ৯ আগস্ট বিমানবন্দর থানা পুলিশ উত্তরার পূর্ব ও পশ্চিম থানায় একাধিক মামলার আসামি সাদিয়া ওরফে নদী ওরফে তানিয়াকে গ্রেফতার করে। তার বাসা থেকেই অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী বলেন, গ্রেফতারকৃত সাদিয়া ওরফে তানিয়া উত্তরার ১২ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ১৮ নম্বর বাসায় তার খালা খালুর সঙ্গে বসবাস করতেন। তার দেয়া তথ্য অনুযায়ী গত মঙ্গলবার রাত থেকে আজ ভোর পর্যন্ত ওই বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ১০৬ ভরি স্বর্ণ (সোনার অলংকার), নগদ ২০ লাখ ৫২ হাজার ৯৯০ টাকা, ২৫টি মোবাইল ফোন সেট, পাকিস্তানি মুদ্রায় পাঁচ হাজার পাঁচ রূপি, ৪ হাজার ৫১০ মার্কিন ডলার, প্রচুর মানিব্যাগ, পার্স, সিম ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়। বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে