বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সভাপতির পদ ছাড়লেন শাহজাহান

shahjahanনিউজ ডেস্ক : নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পাওয়ায় নোয়াখালী জেলা বিএনপির সভাপতির পদ ছেড়েছেন মোহাম্মদ শাহজাহান।

বুধবার রাতে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ পদের অব্যাহতিপত্র জমা দিয়েছেন তিনি। তার অব্যাহতিপত্র গ্রহণ করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

মোহাম্মদ শাহজাহান নিজেই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ‘এক নেতার এক পদ’ বলে সিদ্ধান্ত নিয়েছেন। তার সে সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নোয়াখালী জেলা সভাপতির পদটি ছেড়ে দিলাম।

বিএনপির তৃতীয় শীর্ষ নেতা হিসেবে ‘দ্বিতীয়’ পদ ছেড়ে দিলেন শাহজাহান। এর আগে বিএনপি মহাসচিব হওয়ার পর মির্জ‍া ফখরুল ইসলাম আলমগীরও ঠাকুরগাঁও জেলা এবং কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব ছেড়ে দেন। আর বিএনপির যুগ্ম-মহাসচিব হওয়ার পর যুবদল সভাপতির পদ ছেড়ে দেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও।

নোয়াখালী জেলার সভাপতি পদে প্রায় ২৩ বছর দায়িত্ব পালন করেছেন শাহজাহান। এ বিষয়ে রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ