,

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর গ্রামে বুধবার (১৭আগষ্ট) সকালে ভ্রাম্যমান আদলতের অভিযানে বেশ কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

30-05-16-05

ভালুকা তিতাস গ্যাস জোনাল অফিস সূত্রে জানা যায়, স্থানীয় একটি চক্র ওই এলাকায় অবস্থিত টি এম ফ্যাক্টরীর ব্যবহৃত তিতাস গ্যাসের ১২ ইঞ্চি হাই প্রেসার লাইন থেকে চুরি করে ওয়াসার নরমাল ২ ইঞ্চি পাইপ লাগিয়ে অবৈধ সংযোগ দিয়ে এলাকার বাসা বাড়ীতে গ্যাস সরবরাহ করেছিল। যার কারণে যে কোন মুহূর্তে বিষ্ফোরন ঘটে জান মালের ব্যাপক ক্ষতির সম্ভাবনা ছিল। অপর দিকে ওই চক্রটি এলাকার নিরিহ লোকদের বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল বলে তাদের কাছে অভিযোগ আসে।

বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের ম্যজিষ্ট্রাট সহকারী কমিশনার ভূমি আফরোজা আকতারের নেতৃত্বে অভিযান চালিয়ে কাশর বাজার সংলগ্ন তিনটি অবৈধ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে প্রায় ১২শ ফিট পাইপ ও মালামাল জব্দ করেন। এ ব্যাপারে অভিযানে অংশ নেয়া ভালুকা বিক্রয় অফিসের ম্যানেজার প্রকৌশলী শাহাব উদ্দীন জানান তারা তিনটি অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করেছেন যা থেকে প্রায় এক হাজার বাসা বাড়ীতে অবৈধ গ্যাস সরবরাহ করা হতো। পরবর্তীতে এ অভিযান অব্যহত থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে