,

বঙ্গোপসাগরে শতাধিক জেলে নিখোঁজ

hhhhগভীর সমুদ্রে ইলিশ শিকারে গিয়ে পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরের ১২টি মাছধরার ট্রলারসহ প্রায় শতাধিক জেলে নিখোঁজ রয়েছে।
বুধবার সকাল থেকে তাদের কোনো হদিস মিলছে না। আলীপুর মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি আনসার মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রলারগুলো ৫-৬দিন আগে মাছ ধরতে সাগরে যায়। গতরাতে তারা সুন্দরবনের ফেয়ার বয়ার নিকট অবস্থান করছিল। আজ সকাল থেকে তাদের সাথে কোনো রকম যোগাযোগ সম্ভব হয়নি। ট্রলারগুলোর মধ্যে এফবি মালিহা, এফবি সালেহা, এফবি মা-মনি, এফবি মায়ের দোয়া, এফবি ফারজি, এফবি শুকতারা, এফবি জাহানারা, এফবি তামান্না ট্রলারের নাম জানা গেছে। ট্রলারগুলো জলদস্যুদের কবলে পড়েছে নাকি বৈরী আবহাওয়ার কারণে নেটওয়ার্কের বাইরে চলে গেছে এমন কথা নিশ্চিত করে বলতে পারছে না কেউ।
নিজামপুর কোষ্টগার্ড ক্যাম্প ইনচার্জ চীফ পেটি অফিসার আলিম মোবাইল ফোনে জানান, তাদের কাছে এখন পর্যন্ত ট্রলার নিখোঁজের কোনো তথ্য নেই।
তবে পাথরঘাটা কোষ্টগার্ড ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট আব্দুর রউফ মোবাইল ফোনে জানান, পাথর ঘাটার একটি ট্রলার ইঞ্জিন বিকল অবস্থায় নিখোঁজ রয়েছে। এদিকে সাগর উত্তাল থাকায় মৎস্যবন্দর মহিপুর ও আলীপুরে নিরাপদে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ