,

ঢাকায় আসছেন ওআইসি মহাসচিব মাদানি

oicনিউজ ডেস্ক : ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) মহাসচিব আইয়াদ আমীন মাদানি দু’দিনের এক সরকারি সফরে আজ বুধবার ঢাকায় আসছেন।

আগামী অক্টোবরে উজবেকিস্তানে অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক সম্পর্কে আলোচনা করতে মহাসচিব এ সফরে আসছেন বলে জানা গেছে।

গুলশানে ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পরপরই ওআইসি মহাসচিব এক বার্তায় তার নিন্দা জানিয়েছিলেন। এবারের সফরকালে গুলশান হামলার হতাহতদের প্রতি সম্মান জানাবেন বলে জানা গেছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী জুনে সৌদি আরব সফরে গেলে সেখানেও প্রধানমন্ত্রীর সঙ্গে মাদানি সাক্ষাৎ করেছিলেন। ওই সময় প্রধানমন্ত্রী নিজেই তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ওআইসি মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে মুসলিম উম্মাহর বিভিন্ন সংকট, রোহিঙ্গা সমস্যা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হবে।

ওআইসি মহাসচিব সফরকালে গাজীপুরে অবস্থিত ওআইসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি পরিদর্শন করবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ