,

‘নভেম্বর-ডিসেম্বরে দেশে বড় ঘটনা ঘটবে’

 
নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশে আরও বড় ঘটনা ঘটবে। বোমা ফাটবে, অনেক কিছুই ঘটবে। সেই ঘটনার সঙ্গে অনেক বড় বড় লোক জড়িত আছে।তিনি আরও বলেন, গুলশানে জঙ্গি হামলার আগের দিনই পুলিশের একজন এএসপির সামনে আমি বলেছিলাম, দেশে বড় ধরনের কোন হামলা হবে। যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তার পরের দিনই গুলশানে হামলা হলো। আমি এমপি না হলে হয়তো পুলিশ আমাকে অ্যারেস্ট করতো।

0,,17645939_303,00

সোমবার শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব প্রাঙ্গণে জাতীয় শোক দিবসের আলোচনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা সিভিল সার্জন আশুতোষ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম,পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি চন্দন শীল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট মো. নুরুল হুদা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে