বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ সিরিজ বোমা হামলার ১১ বছর

নিজস্ব প্রতিবেদক :সারাদেশে ভয়াবহ সিরিজ বোমা হামলার ১৭ আগস্ট আজ । ২০০৫ সালের এই দিনে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) মুন্সিগঞ্জ ছাড়া দেশে ৬৩টি জেলার প্রায় পাঁচ শত স্থানে একযোগে বোমা হামলা চালিয়ে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। ওই ঘটনায় দু’জন নিহত এবং স্প্রিন্টারের আঘাতে অন্তত ৫০ জন আহত হয়।

Boma1471403798

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) এর মিডিয়া উইং সূত্রে জানা যায়, ওই হামলা পরিচালনার পর জেএমবির ৬৬০ সদস্যকে আসামি করে সারা দেশে ১৬১টি মামলা দায়ের করা হয়। এগুলোর মধ্যে ইতিমধ্যে ১০৩টি মামলার নিষ্পত্তি হয়েছে। বাকি ৫৮টি মামলার বিচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের রায়ে ১৫ জন জেএমবি সদস্যের মৃত্যুদন্ড, ১১৮ জনের যাবজ্জীবন, ১১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে এবং মামলা থেকে খালাস পেয়েছে অপর ১১৮ জন।

জেএমবির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের গ্রেফতারের মাধ্যমে এই সংগঠনটির কার্যক্রম প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। অবশ্য এখনো তারা নানা সংগঠনের ব্যানারে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। কিন্তু ধ্বংসাত্মক কিছু করার মতো শক্তি এখন আর তাদের নেই।

বস্তুত, জেএমবি প্রধান শায়েখ আবদুর রহমান, তার সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, সামরিক কমান্ডার আতাউর রহমান সানি, থিংক-ট্যাক আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ ও সালাহউদ্দিনকে গ্রেফতার এবং ঝালকাঠি জেলায় দু’জন বিচারক হত্যা মামলায় ২০০৭ সালের ৩০ মার্চ তাদের মৃত্যুদন্ড কার্যকর হওয়ার পর থেকেই জেএমবির সাংগঠনিক কার্যক্রম শিথিল হয়ে পড়ে।

দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলের শপথ গ্রহণের মধ্যদিয়ে জাতি আজ ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে ভয়াবহ সিরিজ বোমা হামলা পরিচালনার কথা স্মরণ করবে।

দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি গ্রহন করা হয়েছে। তারা এ দিবসটিকে সন্ত্রাসবিরোধী ও জঙ্গিবিরোধী দিবস হিসেবে পালন করবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত