বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দেহভাজন জঙ্গি মুসা কলকাতায় দুদিনের রিমান্ডে

photo-1471365153নিউজ ডেস্ক : ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জঙ্গি সন্দেহে আটক মহম্মদ মসিউদ্দিন ওরফে আবু আল মুসাকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালত এ আদেশ দেন। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এন আইএ) পক্ষ থেকে মুসাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

এদিকে, বাংলাদেশ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তিন সদস্যের একটি প্রতিনিধিদল কলকাতায় এসেছে। তারা মুসাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ জানান, আবেদনে সাড়া দিয়ে মুসাকে দুইদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এনআইএর রিমান্ডে থাকার সময়েই বাংলাদেশের র্যাবের প্রতিনিধিদল মুসাকে জিজ্ঞাসাবাদ করবে।

আদালতের এজলাসে এসে কান্নায় ভেঙে পড়েন সন্দেহভাজন জঙ্গি মুসা। আদালত সূত্র জানায়, তিনি এজলাসে দাঁড়িয়েই বিচারকের কাছে প্রশ্ন তোলেন, ‘কেন বাংলাদেশ থেকে আসা র্যাবের প্রতিনিধিরা তাঁকে জিজ্ঞাসাবাদ করবে?’ এজলাসের মধ্যেই ‘জয় হিন্দ’ বলে স্লোগান দিয়ে কান্নায় ভেঙে পড়েন মুসা।

আইনজীবী শ্যামল ঘোষ বলেন, ‘আমরা এনআইএর পক্ষ থেকে আদালতে মুসাকে দুইদিনের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছিলাম। আমাদের সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক।’ তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আসা প্রতিনিধিদল মুসাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে করবে।’

গত ৬ জুলাই পশ্চিমবঙ্গের বর্ধমান রেলস্টেশন থেকে বছর মুসাকে আটক করে রেল পুলিশ। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি, একটি ধারালো অস্ত্র এবং আফগানিস্তান ও সিরিয়ার মুদ্রা উদ্ধারের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

টাইমস অব ইন্ডিয়া জানায়, মুসাকে জেরা করে ভারতীয় গোয়েন্দারা জানতে পারে, ভারত-বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত জেএমবি (জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ) নেতা মহম্মদ সুলেইমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মুসার। মুসা মূলত পশ্চিমবঙ্গে কোনো অমুসলিম ব্যক্তিকে খুন করে এবং তার সঙ্গিনীকে ধর্ষণ করে ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে ভারতে আইএসের উপস্থিতি জানাতে চেয়েছিলেন। আর ভিডিওটা সুলেইমানের হাতে তুলে দেওয়ার কথা ছিল তাঁর।

একপর্যায়ে বিষয়টি ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়। এ কারণে বাংলাদেশ থেকে র্যাবের প্রতিনিধিদল ভারতে আসে। সূত্র: এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ