,

দেখা করতে চেয়েছিল জিয়া, খুনি বলে দেখা করিনি : প্রধানমন্ত্রী

pm_hasinaনিউজ ডেস্ক : বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী সময়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখা করতে চেয়েছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনি বলে তার (জিয়াউর রহমান) সঙ্গে তিনি দেখা করেননি।

মঙ্গলবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৮০ সালের ১৭ মে দেশে আসার পর আমাকে ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে দেয়নি, রাস্তায় বসে মিলাদ পড়েছিলাম। যতদিন জিয়া রাষ্ট্রপতি ছিল, আমাকে ওই বাড়িতে ঢুকতে দেয়নি। বিনিময়ে বাড়ি-গাড়িসহ অনেক কিছু দিতে চেয়েছে, আমি নেইনি।’

তিনি বলেন, ‘জিয়া বিদেশে (ভারত ও যুক্তরাজ্যে) বারবার আমার সঙ্গে দেখা করতে চেয়েছে। আমি দেখা করিনি। কারণ একজন খুনির চেহারা আমি দেখতে চাইনি।’

শোক দিবসে জন্মদিন পালন না করার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তার জন্মদিন ১৫ আগস্ট নয়। শুধু আমাদের আঘাত দেয়ার জন্য কেক কেটে জন্মদিন পালন করেন। গতকাল সেটা পালন করেননি। অনেকে এর মধ্যে রাজনৈতিক উদারতা দেখার চেষ্টার করেছেন। আমি তো জানি মূল কারণ।’

‘১২ আগস্ট কোকোর জন্মদিন, সেদিন কোকোর জন্মদিন পালন করতে পারবে না, বলে নিজের জন্মদিন পালন করেনি। তাছাড়া এটা তো তার জন্মদিন নয়। এখানে কোনো রাজনৈতিক উদারতা নেই’ যোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে