বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর

171646aউত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর। আজ মঙ্গলবার দুপুর থেকে কলাপাড়ার  উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়া বইছে। সেই সঙ্গে মাঝারি ও হালকা বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় সমুদ্র থেকে মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য মহিপুরের শিববাড়িয়া নদে ভিড়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর ও ততসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সৃষ্টি হয়েছে গভীর সঞ্চালন মেঘমালা। এ কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কুয়াকাটা ও আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার মোল্লা বলেন, “সমুদ্র উত্তাল থাকায় জেলেরা শত শত ট্রলার নিয়ে সাগর থেকে নিরাপদ আশ্রয়ের জন্য আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের শিববাড়িয়া নদিতে আশ্রয় নিয়েছে।

এ জাতীয় আরও খবর

রামিসা হত্যা মামলার রায়ের দিন আজই নির্ধারণ হতে পারে

সীমান্ত ইস্যুতে নেপালে নতুন বিতর্ক

বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফের তৎপরতা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি