,

সুন্দরবন নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রজোটের প্রতিবাদ সমাবেশে পুলিশের বাধা

Sundoebon--akborনিজস্ব প্রতিবেদক : সুন্দরবন রক্ষায় প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রজোট। তবে তাদের সমাবেশে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে চারজন কর্মী আহত হন বলে জানিয়েছে ছাত্রফ্রন্ট।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্টের সভাপতি (মার্ক্সবাদী) নায়লা খালেক মনিকা, ছাত্রফ্রন্ট নেতা ইমরান হাবীব রুমন, বিপ্লবী ছাত্রমৈত্রীর আহবায়ক ইকবাম হাবীব, ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘সুন্দরবন ধ্বংস করে বাংলাদেশের সহায়তায় বিদ্যুৎকেন্দ্র করছে ভারত। সুন্দরবনের ভারত অংশে করতে পারতো এটা তারা করবে না। কারণ তারা তাদের নিজের দেশ সম্পর্কে সচেতন। সরকার অবিবচকের মতো শুধুমাত্র অর্থের লোভে সুন্দরবনকে ধ্বংস করে দিচ্ছে। এখানে মাত্র ৬০০ জন লোক চাকরি পাবে আর বেকার হবে ৬ হাজার মানুষ। আর পরিবেশ যে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে তা তো বলার অপেক্ষা রাখে না।’

সুন্দরবন রক্ষার জন্য ১৮ আগস্ট দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে একই সময়ে দিনব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হবে। সমাবেশ শেষ মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন প্রাঙ্গণে অপরাজয় বাংলায় এসে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে