,

সৌদিতে গেছেন সাড়ে ৩৪ হাজার বাংলাদেশি হজযাত্রী

photo-1471340693নিউজ ডেস্ক : চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গতকাল সোমবার পর্যন্ত ৩৪ হাজার ৬৫১ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন।

আজ মঙ্গলবার সৌদি সময় সকাল ৯টায় মদিনা হেল্প ডেস্ক থেকে এনটিভি অনলাইনকে এ তথ্য জানানো হয়েছে।

হেল্প ডেস্ক থেকে জানানো হয়, ৪ আগস্ট থেকে গতকাল ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমানের ৪৫টি এবং সৌদি এয়ারলাইন্সের ৫৯টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন।

হেল্প ডেস্ক থেকে আরো জানানো হয়, সৌদিতে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন দুই হাজার ৭০৫ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩১ হাজার ৯৪৬ জন।

এ বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন সৌদি আরব যাওয়ার কথা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হবে।

হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদের মধ্যে তিনজন মারা গেছেন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে মক্কায়। অপর একজন মারা গেছেন জেদ্দায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে