,

‌‌‌‍‍‍‍‍‍‍গুলশান হামলা: হাসনাত, তামিম ছাড়াও আরও ৭-৮ জন চিহ্নিত : মনিরুল ইসলাম

145নিউজ ডেস্ক : গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় হাসনাত করিম, জিয়াউল হক, তামিম চৌধুরী, নুরুল ইসলাম মারজান ছাড়াও জড়িত আরও সাত-আটজনকে চিহ্নিত করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, সনাক্তদের সাংগঠনিক নামসহ বেশকিছু তথ্য আমরা পেয়েছি। সেগুলো এখন যাচাই-বাছাই চলছে।

প্রসঙ্গত, গত জুলাই মাসের ১ তারিখ গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হয়। সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে হামলাকারী ৬ জঙ্গিও নিহত হয়। এই হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইঞ্জিনিয়ার হাসনাত করিম ও তাহমিদ হাসিবকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে