বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের উদ্বৃত্ত, ঘাটতি বিএনপির

12344014_17520নিজস্ব প্রতিবেদক : সারা বছর ব্যয়ের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের তহবিলে উদ্বৃত্ত আছে ৩ কোটি ৩৮ লাখ টাকা। অন্যদিকে, আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির তহবিলে কোনো উদ্বৃত্ত নেই। উল্টো দলটির আয়ের চেয়ে ১৪ লাখ টাকা বেশি ব্যয় হয়েছে। অর্থাৎ, বিএনপির তহবিলে ঘাটতি ১৪ লাখ টাকার।

আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি ২০১৫ সালের পঞ্জিকা–বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। জমা দেওয়া হিসাব বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।
আওয়ামী লীগের দেওয়া হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৫ সালে ক্ষমতাসীন দলটি আয় করেছে ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। এ সময় দলটির ব্যয় হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। অর্থাৎ, ব্যয়ের পর তহবিলে উদ্বৃত্ত আছে প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা।
নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলামের কাছে দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এই হিসাব জমা দেন।

পরে দপ্তর সম্পাদক আবদুস সোবহান সাংবাদিকদের বলেন, এবার আয়ের চেয়ে ব্যয় কম হয়েছে। দলের সদস্য সংগ্রহ, মাসিক চাঁদা, উপনির্বাচন, অনুদান, মনোনয়নপত্র, বিক্রি, প্রকাশনা খাতে আয় হয়েছে। কর্মচারীর বেতন, অনুষ্ঠান, সভা, প্রকাশনা, ত্রাণসহ নানা খাতে ব্যয় হয়েছে। তিনি আরও বলেন, বছরের শুরুতে তহবিলে ছিল ২০ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ১১৭ টাকা। বছর শেষে তা ২৩ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ২৩ টাকা দাঁড়িয়েছে। গোলাপ বলেন, দলের এ আয়-ব্যয়ের হিসাব অনলাইনে প্রকাশ করা হবে।

বিএনপির ২০১৫ সালে ১৪ লাখ ২৬ হাজার ২৮৪ টাকা ঘাটতি রয়েছে বলে জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম আমিনুল হক। কমিশন সচিবের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর তিনি বলেন, দলের আয় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৩৬৫ টাকা। এ সময় বিভিন্ন খাতে ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৬৪৯ টাকা। তিনি বলেন, ‘আমাদের এবার ঘাটতি সোয়া ১৪ লাখ টাকার মতো, যা আগের হিসাবের সঙ্গে সমন্বয় করে নেওয়া হবে। দলের বছরের শুরুতে তহবিলে ছিল ২ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার ৭৪৫ টাকা। সমাপনী ব্যালেন্স ২ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৪৬১ টাকা।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত